গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাঠে কাজ করতে গিয়ে হায়দার আলী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার হরিরামপুর (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। হায়দার আলী ওই গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।
এ তথ্য নিশ্চিত করে হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ওইসময় হায়দার আলী ফসলী জমিতে কাজ করছিলেন। এসময় মেঘাচ্ছন্ন আকাশের বজ্রপাতে তার মৃত্যু হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















