রংপুরের পীরগঞ্জে উপজেলা পরিষদ সভাকক্ষে সোমবার দুপুরে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্ময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সহায়তা কর্মসুচি আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়। ব্র্যাকের সেলপ শাখার ব্যবস্থাপক মোঃ ফজলুল হক এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, ওসি আব্দুল আউয়াল,পীরগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ময়না মাস্টার,কুমেদপুর ইউপি চেয়ারম্যান সাংবাদিক আমিনুল ইসলাম,সানেরহাট ইউপি চেয়ারম্যান মেসবাহুর রহমান,বড় দরগাহ ইউপি চেয়ারম্যান মাফিয়া আখতার শীলা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কাওসার,মদনখালী ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ মঞ্জু .যুগের আলো পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহীল বাকী বাবলু ও সাংবাদিক সরকার বেলায়েত হোসেন প্রমুখ।
সরকার বেলায়েত, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পীরগঞ্জ (রংপুর) 



















