দিনাজপুরের বিরামপুরে মাদক সেবনকারীদের হামলায় মাদক নির্মুল কমিটির সহ-সভাপতি সহ দুই জন আহত হয়েছেন।
আহত সহ-সভাপতি বিরামপুর পৌর এলাকার ইসলামপাড়ার মৃত আজের আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৬৫) ও তার ছেলে লালান শেখ (২৪)। সোমবার (২২ আগস্ট) রাত ৯ টায় পৌর গো-হাটি এলাকায় এঘটনা ঘটে।
আহত মাদক নির্মুল কমিটির সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন, সমাজ এবং দেশকে মাদক মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছি। এরি ধারাবাহিকতায় সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কয়েকজন বখাটে ছেলে গো-হাটিতে মাদক সেবন করছে। এমন সংবাদে আমি আমার ছেলেকে নিয়ে সেখানে উপস্থিত হয়। এসময় তারা কয়েক জন দেশি অস্ত্র চাকু লাঠি দিয়ে আমাদের এ্যালোপাথারি ভাবে আঘাত করতে থাকে। আমার ছেলের শরীরের অনেক স্থানে চাকু দিয়ে আঘাত করেছে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। শেষে হাসপতালেও এসেও মাদক সেবনকারীরা জরুরি বিভাগে প্রবেশ করে আমাকে মেরে যায়।
বিরামপুর পৌর মেয়র আক্কাস আলী বলেন, ঘটনাটি দুঃখজনক, আমি জেনেছি তাদের অন্যায় ভাবে মারা হয়েছে। তারা সমাজের ভালর জন্য কাজ করে আসছে। আমি ঐসব মাদক সেবনকারী সহ তাদের পরিবারদের ডাকা হয়েছে। এর যদি সঠিক কোন সুরাহা না হয় তাহলে আমরা আইনের ব্যবস্থা নিবে।
এবিষয়ে বিরামপুর থানার অফিসার সুমন কুমার মোহন্ত জানান, গতকাল রাতেই থানার অফিসাকে হাসপতালে পাঠানো হয়েছিলো। আজ সকালে হাসপতালে অফিসার পাঠিয়েছি। তারা এখন পর্যন্ত থানা কোন অভিযোগ করেনি। তবে হামলাকারীরা মাদক সেবন করে, তারা সমাজের বিভিন্ন অন্যায় অপকর্ম করে আসছে। এরা কিশোর গ্যাং তাদের প্রতিহত করতে হবে।
মোঃ মাসুদ পারভেজ রানা, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাঁচবিবি (জয়পুরহাট) 



















