বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে অপহরণের ৩ দিন পর কলেজছাত্রী উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে  কলেজছাত্রী (১৬) অপহরণের শিকার হয়। এ ঘটনার তিনদিন পর স্থানীয় বাগদাহ এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ

মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে অপহৃতকে উদ্ধার করা হয়। সে গোবিন্দগঞ্জ শামীম এন্ড শাকিল কারিগরি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন।  তিনি জানান, মেয়েটিকে উদ্ধারের পর তার বাবা থানায় মামলা দেন। এতে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ কলোনী এলাকার আব্দুল লতিফের ছেলে মোশারফ হোসেনকে (২৫) আসামি করা হয়। পরে গাইবান্ধা আধুনিক হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা ও জবানবন্দি গ্রহণ শেষে তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। মামলায় অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে, অপহৃত ছাত্রীর বাবা জানান, প্রতিদিনের ন্যায় হত শনিবার সকালে মেয়েটি বাড়ি থেকে সিএনজি যোগে কলেজ যাওয়ার সময় কাটামোড়ে পৌঁছিলে ৩-৪ জনের সংঘবদ্ধ  সিএনজি’র গতিরোধ করে। এ সময় তারা অস্ত্রের মুখে জিম্মি করে সিএনজি থেকে ওই ছাত্রীকে তুলে নিয়ে যায়।

জনপ্রিয়

গোবিন্দগঞ্জে অপহরণের ৩ দিন পর কলেজছাত্রী উদ্ধার

প্রকাশের সময়: ০৪:৫৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২