গাইবান্ধায় আদালতের হাজত খানায় উপস্থিত হয়ে তাহের মাহমুদ (৬৫) নামের এক হাজতি অসুস্থ হয়। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে গাইবান্ধা জেলা জজ আদালতে এ ঘটনা ঘটে। তাহের মাহমুদ সাঘাটা উপজেলার পবনতাইর গ্রামের মৃত তমিছ প্রধানের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর তোফাজ্জল হোসেন জানান, আদালতের কাজ চলাকালে আসামি তাহেরকে কোর্ট হাজত খানায় উপস্থিত রাখা হয়। সেখানে অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় বলে দাবি কোর্ট পুলিশের।
স্বজনরা জানায়, ২০১৪ সালের জমিজমা সংক্রান্ত মামলায় জামিনে মুক্ত ছিলেন তাহের মাহমুদ। পরে গ্রেফতারি পরোয়ানা জারি হলে সোমবার রাতে তাহের ও তার দুই ছেলে ফারুক, সাদ্দাম ও ফারুকের স্ত্রীকে গ্রেফতার করে আদালতে আনেন সাঘাটা থানা পুলিশ।
এদিকে, গাইবান্ধা জেলা হাসপাতালের তত্তাবধায়ক মাহাবুব হোসেন বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে হাসপাতালে আনা হয় তাহেরকে। তাৎক্ষণিক রোগীর পালস্ ও ব্লাডপ্রেসার পাওয়া যায়নি। ইসিজি ও বিভিন্ন পরিক্ষা করে তাহেরের প্রাণের উপস্থিতি না পাওয়ায় তাকে মৃত ঘোষণা করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















