বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে লুৎফর রহমান (৩৩) নামে এক যুবক নিহত হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) সকালে পৌরসভার ঝিলপাড়া এলাকা থেকে ছুরিকাহত অবস্থায় তাকে উদ্ধার করে এলাকাবাসী। উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বুলবুল আহম্মেদ জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বামনকুড়ি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে লুৎফর রহমান বিভিন্ন হোটেল ও দোকানে কর্মচারীর কাজ করতো। বুধবার সকালে পৌরশহরের ঝিলপাড়া এলাকায় তাকে কে বা কারা ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। এলাকার লোকজন মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থা সঙ্কটাপন্ন হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।

জনপ্রিয়

গোবিন্দগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশের সময়: ০৪:৫৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২