বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরতাল সমর্থনে গাইবান্ধায় মিছিল-সমাবেশ

বাম গণতান্ত্রিক জোট আহুত ২৫ আগস্টের দেশব্যাপী হরতালের সমর্থনে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাইবান্ধা জেলা শাখা। জ্বালানী তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে ডাকা হরতাল সফল করতে গাইবান্ধাবাসীর প্রতি আহবান জানানো হয় সমাবেশ থেকে।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে গাইবান্ধা শহরের ১নং রেল গেইট থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ১নং রেল গেইটে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসদ (মার্কসবাদী) জেলা  নেতা ও বাম জোটের সমন্বয়ক কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী, ওয়ার্কাস পার্টি মার্কসবাদী জেলা সভাপতি কমরেড রেবতী বর্মন প্রমুখ।

বক্তারা, ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ও জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জোড়দার করতে লক্ষ্যে যুগপৎ আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

সেই সাথে বলা হয় সারাদেশে ভয়ের রাজত্ব কায়েম করে সভা সমাবেশের ওপর পুলিশ ও সন্ত্রাসী পেটোয়া বাহিনী হামলা চালিয়ে, মামলা দিয়ে বর্তমান সরকারের ফ্যাসিবাদী দুঃশাসন দীর্ঘায়িত করতে চাইছে। এর বিরুদ্ধে শ্রমিক-কৃষক-নিপীড়িত জাতিসত্ত্বা ও জনগণের বিকল্প শক্তি সমাবেশ গড়ে তুলে দুঃশাসনের অবসান এবং জনগণের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করতে হবে।

সভায় যার যার অবস্থান থেকে জ্বালানি তেল-সারসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, জনজীবনের সংকট দূর করতে ফ্যাসিবাদী দুঃশাসনের অবসানের লক্ষ্যে আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

জনপ্রিয়

হরতাল সমর্থনে গাইবান্ধায় মিছিল-সমাবেশ

প্রকাশের সময়: ০৬:৫১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২