জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম জোটের ডাকা অর্ধ দিবস হরতাল গাইবান্ধা তেমন প্রভাব পড়েনি। ঢিলেঢালাভাবে হরতাল চলছিলো।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) গাইবান্ধায় সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দোকানপাট, বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকলেও সেটি আগের তুলনায় কিছুটা কম ছিলো। একই অবস্থা যানবাহন গুলোও।
এদিকে, হরতাল কার্যকর চেষ্টায় বাম জোটের খন্ড খন্ড মিছিল শহরের বিভিন্ন সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে দলগুলো একত্রিত হয়ে শহরের ১নং রেলগেটে অবস্থান নেয়।
অপরদিকে, যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বেশ কিছু পয়েন্টে পুলিশী টহল লক্ষ্য করা গেছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















