দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ পৃথক পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১৪ জন ও মাদক সেবনের দায়ে ২জন আসামীসহ মোট ১৬ জনকে আটক করেছে।
বুধবার(২৪ আগষ্ট) দিবাগত গভীর রাতে বিরামপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীরা হলেন,বিরামপুর উপজেলার কাটলা দাউদপুর গ্রামের আনসার আলীর ছেলে আজিজ,একই গ্রামের আজিজারের স্ত্রী রাজিয়া,মিলনের ছেলে আনসার আলী,উত্তর দাউদপর গ্রামের রফিক উদ্দিনের ছেলে ওসমান আলী,চৌঘরিয়া গ্রামের আলী মন্ডলের ছেলে তাছাব উদ্দিন,একই গ্রামের তাছাব উদ্দিনের ছেলে আঃখালেক,আছাব আলীর স্ত্রীর সালেহা,আছাব আলীর ছেলে শফিকুল ইসলাম,বিরামপুর পৌর শহরের কলোনী পাড়ার নাজিম উদ্দিনের স্ত্রী বুলবুলি,একই পাড়ার বুলেটের স্ত্রী আঙ্গুরা,আব্দুল মান্নানের ছেলে খাইরুল আলম,খাইরুল আলমের স্ত্রী ববিতা,কালামের ছেলে খাইরুল আলম,পলিরামকৃঞ্জপুর গ্রামের কাওসার আলীর ছেলে মুশফিকুর রহমান। এছাড়াও মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের সাজাপ্রাপ্ত আসামীরা হলেন,উপজেলার প্রস্তমপুর গ্রামের মৃত:মকবুল হোসেনের ছেলে মোস্তাক আলী ও বরিশাল জেলার গৌরনদী উপজেলার নাকাল গ্রামের মৃত:হামিদ উদ্দিনের ছেলে রোস্তম আলী।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিক্তিতে তাদের আটক করা হয়েছে। বৃহস্পতিবার(২৫আগষ্ট)আটককৃত আসামীদের দিনাজপুর জেল হাজতে গ্রেরণ করা হয়েছে।
এবিএম মুছা, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 



















