গাইবান্ধায় রাক্ষুসে নদী ভাঙনে সহস্রাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্যে ৬৫৭ জনের মাঝে চেক প্রদান করা হয়েছে। এতে মোট ৮১ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গাইবান্ধা সদর উপজেলার নদী ভাঙন কবলিত এলাকার অতিদরিদ্র ও দুস্থ জনসাধারণের জন্য প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তা হিসেবে এই চেক প্রদান করা হয়।
এসময় উপস্থি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার মো. শরীফুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা আকতার স্মৃতি, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান প্রমুখ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















