বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে বিএনপি কর্মি-পুলিশ সংঘর্ষের ঘটনায় আসামি ৫ শতাধিক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে  বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংর্ঘষে ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  ১৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪৯ জন নামীয় ও ৫০০ জন অজ্ঞাতনামার   বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন। তিনি বলেন পুলিশে কর্তব্যে বাধা  প্রদান ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশের পক্ষ থেকে বিএনপি’র নামীয় ৪৯ জন নামীয় এবং অজ্ঞাতনামা ৫০০ জন নেতা-কর্মির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে  গোবিন্দগঞ্জে  বিএনপি সমাবেশে শেষে  বুধবার সন্ধ্যায় শহরের পশ্চিম চার মাথা থেকে একটি মিছিল বের করার চেষ্টা করে । পুলিশ তাতে বাধা দিলে বিএনপি কর্মিরা ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয়। এসময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ নিরাপদ আশ্রয়ে পিছু হটে। এসময় আওয়ামীলীগের কর্মীরা সেখানে গেলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।  তাদের ওপরও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে আওয়ামীলীগের কর্মীরা ধাওয়া করলে বিএনপি কর্মীরা পিছু হটে। এ সময় বিএনপি কার্যালয়ের সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ছত্রভঙ্গ করতে রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ, পথচারী ও বিএনপি’র নেতা-কর্মীসহ ১৫ জন আহত হয়। আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছে।

জনপ্রিয়

গোবিন্দগঞ্জে বিএনপি কর্মি-পুলিশ সংঘর্ষের ঘটনায় আসামি ৫ শতাধিক

প্রকাশের সময়: ০৬:৫২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২