বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

পাবনার সাঁথিয়ায় ৫ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ হামিদুল ইসলাম (৩৮) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।এ সময় তার ব্যবহৃত পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। হামিদুল লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার দক্ষিণ বাড়ইপাড়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের কাশিনাথপুর ডাবতলা রেলগেট এলাকায় কাশিনাথপুর অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই এসএম ইমতিয়াজুল আলম তালুকদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গাঁজা ব্যবসায়ী হামিদুলকে অটক করে। এ সময় তার কাছে ৫ কেজি ৫শ’ গ্রাম গাঁজা ছিল। এ সময় তার ব্যবহৃত পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আসামীকে পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয়

সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

প্রকাশের সময়: ০৭:৫১:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২