বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটার রেজিষ্ট্রেশন কেন্দ্রে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এই কার্যক্রম সম্পন্ন করতে মোতায়েন করা হয়েছে আনসার ও ভিডিপি সদস্য। আইন শৃঙ্খলা রক্ষায় তারা নিরলসভাবে দায়িত্ব পালন করছে।

সজেমিনে রোববার দুপুরে উপজেলার কামারপাড়া ইউনিয়নে ভোটার রেজিষ্ট্রেশন কেন্দ্রে দেখা যায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। ভোটার হালনাগাদ করতে আসা শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছেন।

জানা যায়, সাদুল্লাপুর উপজেলার বাসিন্দাদের জন্য ভোটার তালিকা হালনাগাদের জন্য বিভিন্ন স্থানে ৪২ টি কেন্দ্র করা হয়েছে। এসব কেন্দ্রে এসে হালনাগাদ করছেন স্থানীয়রা। সেবা প্রত্যাশী মানুষেরা যাতে করে সহজে সেবা নিতে পারেন, সেই লক্ষ্যে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে । এই দপ্তরের উপজেলা প্রশিক্ষক নুরন্নবী মন্ডলের নেতৃত্বে নারী-পুরষসহ ৮৪ জন সদস্য সার্বক্ষণিক কাজ করছে। তাদের নিরলসভাবে দায়িত্ব পালনের কারণে খুব দ্রুত ভোটার হালনাগাদ করতে পারছে মানুষেরা।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক নুরন্নবী মন্ডল বলেন, প্রত্যেকটি কেন্দ্রে মানুষের ভিড় জমছে। এইসব মানুষদের আইন শৃঙ্খলা বজায় রাখতে আমাদের সদস্যরা কাজ করছে। আগত মানুষদের লাইনের মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এই কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

জনপ্রিয়

ভোটার রেজিষ্ট্রেশন কেন্দ্রে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

প্রকাশের সময়: ০২:২১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২