বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

থামছে না বৃদ্ধার কান্না!

ছিন্নমূল পরিবারের জোবেদা বেওয়া (৭০)।  বসতভিটা ছাড়া কিছুই নেই। কোনমতো জীবিকা নির্বাহ করে আসছিলেন। এরই মধ্যে এই ভিটার মালিকানা দাবি করে প্রতিবেশী ছালাম মিয়া ও কাফি মিয়া। অবশেষে জোবেদার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর-লুটপাট করাসহ জায়গাটি জবর দখলের চেষ্টা করেছে প্রতিপক্ষরা।  আকস্মিক হামলার শিকারে সব কিছু হারিয়ে চিৎকার করে কাঁদছে জোবেদা বেওয়া। যেন কিছুতেই থামছে না তার কান্না!

এ ঘটনায় রোববার (২৮ আগস্ট)  গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগি জোবেদা বেওয়া।

এরআগে শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের  জীবনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। বৃদ্ধা জোবেদা বেওয়া ওই গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা গেছে, জোবেদা বেওয়ার বসতভিটার জমি নিয়ে প্রতিবেশী মৃত মছির উদ্দিনের ছেলে ছালাম মিয়া ও কাফি মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয় শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি নিস্পত্তির চেষ্টা করা হলেও প্রতিপক্ষ ছালাম ও কাফি তা অগ্রাহ্য করে।

এরই একপর্যায়ে গতকাল শনিবার ছালাম মিয়া ও তার কয়েজন সহযোগীসহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে বৃদ্ধা জোবেদা বেওয়ার বাড়িতে হামলা চালায়। এসময় ৩টি ঘর ভাঙচুর, মারধর ও লুটপাট চালায়। ঘরে বাক্সে থাকা নগদ টাকা ও স্বার্ণালংকার লুটসহ প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে বলে প্রাপ্ত অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে বৃদ্ধা জোবেদা বেওয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, হামলাকারীরা আমার বাড়ির জমি টিনের বেড়া দিয়ে জবর দখল করে নিয়েছে। কান্নায় আহাজারি করতে করতে হামলাকারীদের উপযুক্ত শাস্তি দাবী করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত ছালাম মিয়া ও কাফি মিয়া জানানা, ওই বসতভিটার মালিক আমরা। কিন্তু আমাদের দখল দিচ্ছে না। তবে কে বা কারা হামলা করেছে সেটি আমরা জানি না।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম মিয়া জানান, জোবেদা বেওয়ার একটি অভিযোগপত্র পাওয়া গেছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

থামছে না বৃদ্ধার কান্না!

প্রকাশের সময়: ০৭:৩১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২