বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভটভটি থেকে ছিটকে পড়ে গরু ব্যবসায়ী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শ্যালো চালিত ভটভটি (নসিমন) থেকে ছিটকে পড়ে খাদেম মিয়া (৫৫) নামে এক গরু ব্যবসায়ীর নিহত হয়েছেন।

রোববার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ধুবনি বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে। খাদেম মিয়া চন্ডিপুর ইউনিয়নের উত্তর ছিচা গ্রামের মৃত খেতাব উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, রংপুরের শঠিবাড়ি হাট থেকে ১৩ টি গরু নিয়ে একটি ভটভটি যোগে সুন্দরগঞ্জের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ধুবনি বাইপাস মোড়ে পৌঁছালে গাড়ির চাকা বাস্ট হয়। এতে ৭ গরু ব্যবসায়ী ছিটকে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে খাদেম মিয়া নিহত হয়। অপর আহত ৬ জনকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম। তাৎক্ষণিক আহত ব্যক্তিদের নাম-ঠিকানা জানাতে পারেনি তিনি।

জনপ্রিয়

ভটভটি থেকে ছিটকে পড়ে গরু ব্যবসায়ী নিহত

প্রকাশের সময়: ০৮:১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২