গাইবান্ধায় অবৈধ ক্লিনিক ও প্যাথলজির বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এসময় অনিবন্ধিত ৫ টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।
সোমবার (২৯ আগষ্ট) বিকেলে গাইবান্ধা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন আ,খ,ম আখতারুজ্জামান এই অভিযান পরিচালনা করে।
এসময় বৈধ কাগজপত্র না থাকায় জেলা হাসপাতাল রোডের ইসলাম ডায়াগনষ্টিক সেন্টার, মেডিকেয়ার ডায়াগনষ্টিক সেন্টার ও মন্ডল ডায়াগনষ্টিক সেন্টার, আধুনিক ডায়াগনষ্টিক সেন্টার, পপুলার ডায়াগনষ্টিক সেন্টার, পদ্মা ডায়াগনষ্টিক সেন্টার, সিলগালা করা হয়।
গাইবান্ধা সিভিল র্সাজন আ,খ,ম আখতারুজ্জামান, জানান গাইবান্ধায় বেশ কয়েকটি অবৈধ ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিককে চিহ্নিত করে অভিযান পরিচালানা করা হয়। এর মধ্যে ৫টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।
তিনি আরও বলোন, সম্প্রতি সারাদেশে অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়ে তিন দিনের সময় বেঁধে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ওই নির্দেশ অনুযায়ী গাইবান্ধায় হাসপাতাল রোডসহ শহরের বিভিন্ন স্থানে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















