বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী পালিত

দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পাকেরহাট জমিরউদ্দীন শাহ বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে পাকেরহাট উজান-ভাটি শিল্প-সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে কবিতা আবৃত্তি এবং স্মরণ সভা অনুষ্ঠিত হয়।উজান-ভাটি শিল্প-সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি হোসাইন মুহম্মদ আনোয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিরউদ্দীন শাহ বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহরিয়ার জামান নিপুণ শাহ।

উজান-ভাটি শিল্প-সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক ডিএম মুজিবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জমিরউদ্দীন শাহ কলেজের অধ্যাপক জীতেন্দ্রনাথ রায়, প্রভাষক নজরুল ইসলাম, ভুষিরবন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণজিৎ কুমার বিশ্বাস, সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের প্রভাষক আক্তারুজ্জামান, কবি শেখ আব্দুল আউয়াল, উজান-ভাটি পরিবারের সদস্যগণ ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

জনপ্রিয়

কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী পালিত

প্রকাশের সময়: ০৯:০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২