বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি না থাকায় দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটের লাইফ কেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী এই অভিযান পরিচালনা করেন খানসামা সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ হাসান।

অভিযানে বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি না থাকায় লাইফ কেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যান্য ডায়াগনস্টিক ও ক্লিনিককে প্রয়োজনীয় কাগজপত্র ও সেবার মান ঠিক করতে সময় বেধে দেয়া হয়েছে।এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুর রহমান চৌধুরী, জুনিয়র কনসালটেন্ট ডা. রিজওয়ানুল কবির, মেডিকেল অফিসার ডা. আসিফ জাহান পিয়াস খান, স্যানিটারি ইন্সপেক্টর আবু তালেব, পুলিশ কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

খানসামায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

প্রকাশের সময়: ০৮:১৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২