বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সার ও কীটনাশক দোকানে জরিমানা

ক্যাশ মেমো না রাখা, মেয়াদোত্তীর্ণ কীটনাশক এবং মূল্য সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে দিনাজপুরের খানসামায় সার ও কীটনাশক দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে।
বুধবার উপজেলার পাকেরহাট, নিউ পাকেরহাট, মালোরপাড়, চেহেলগাজীসহ কয়েকটি হাট-বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ক্যাশ মেমো না রাখা, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক এবং মূল্য সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে নিউ পাকেরহাটের লালধারী ট্রেডার্সকে ৫ হাজার টাকা,  চেহেলগাজীর ভাই ভাই ট্রেডার্সকে ১০ হাজার ও মতিউর ট্রেডার্সকে ১০ হাজার মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান। এসময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপ-সহকারী  উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অরুণ কুমার রায়সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায় বলেন, সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের সার ক্রয় ও বিক্রি নিশ্চিত করার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়মিত তদারকি করছে। এ তদারকির সাথে প্রশাসনের সহায়তায়  ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

সার ও কীটনাশক দোকানে জরিমানা

প্রকাশের সময়: ০৬:৩৭:০২ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২