বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজ প্রতিবন্ধী ছেলেকে ফিরে চায় পরিবার

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায়  বদরুজ্জামান বদি (২০) নামের এক প্রতিবন্ধী যুবক নিখোঁজ হয়েছেন। সে গত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন বদির পরিবার।নিখোঁজ বদিকে ফিরে পেতে তার পরিবার চলছে আহাজারি।

নিখোঁজ বদরুজ্জামান বদি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নের খিয়ারমাহমুদপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

বদি’র বাবা মিজানুর রহমান জানান, বদরুজ্জামান বদি জন্মের পর থেকে বুদ্ধি প্রতিবন্ধি। সে কথা বলতে পারে না, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। গত ১৫ আগষ্ট ২০২২  জাতীয় শোক দিবসের দিন গ্রামের অন‍্যান‍্য ছেলেদের সাথে বিরামপুর শোক দিবস অনুষ্ঠানে যায়। সেই থেকে বদি আর বাড়ি ফিরে আসে নাই। অনেক জায়গায় খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায় নাই। বদির চিন্তায় ওর মা সব সময় কান্নাকাটি করছে। তার মা খাওয়া-দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে।

বদির বাবা আরো বলেন, আমার ৩ ছেলে ২ মেয়ের মধ‍্যে বদি ছিল সবার বড়। সে খুব ভালো এবং ভদ্র। সে গ্রামের কার সাথে খারাপ ব‍্যবহার করত না। নিজের খেয়াল খুশি মতো চলত।

এবিষয়ে বিরামপুর থানায় জিডিও করা হয়েছে। যদি কোন সহৃদয় ব‍্যাক্তি বদি’র খোঁজ পেয়ে থাকেন, তাহলে ০১৭৫১০৬৭২৮৩  মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন‍্য অনুরোধ করেছেন বদির বাবা।

জনপ্রিয়

নিখোঁজ প্রতিবন্ধী ছেলেকে ফিরে চায় পরিবার

প্রকাশের সময়: ০৭:৫১:২৬ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২