বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুস্থরা মাসের ২২ দিন পাবেন ৩০ টাকা কেজির চাল

দুস্থ পরিবারের মানুষদের স্বস্তি ফেরাতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শুরু হয়েছে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম। ওএমএসের আওতায় এই কর্মসুচিতে প্রত্যেক পরিবার মাসের ২২ দিন ৫ কেজি করে চাল কিনতে পারবেন।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে সাদুল্লাপুর খাদ্য বিভাগের পরিচালনায় কার্যক্রমটি উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব।

সাদুল্লাপুর ক্রীড়া সংস্থা চত্বরে উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম, উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল সরকার, সাদুল্লাপুর প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেল, ডিলার রুহুল আমিন সরকার জুয়েল প্রমুখ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বলেন, উপজেলা শহরস্থ দুইজন ডিলার মাসে ২২ দিনের দৈনিক ৪ টন চাল বিক্রি করবেন। এতে প্রত্যেক সুবিধাভোগি ৫ কেজি করে চাল ৩০ টাকা দামে কেজি কিনবেন। এছাড়াও টিসিবি’র কার্ডধারীও এই কর্মসূচির সুবিধা পাবেন। বিতরণে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মজুদ থাকা চাল কেনা-বেচা হবে বলে জানানা  ইউএনও।

জনপ্রিয়

দুস্থরা মাসের ২২ দিন পাবেন ৩০ টাকা কেজির চাল

প্রকাশের সময়: ০১:২৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২