দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় বদরুজ্জামান বদি (২০) নামের যে প্রতিবন্ধী যুবক নিখোঁজ হয়েছিল তাকে খুজে পেয়েছে তার পরিবার। সে গত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ হয়েছিল।
বদি’র বাবা মিজানুর রহমান জানান,গত (৩১ আগষ্ট) সন্ধার পর লোক মাধ্যমে তাকে আমরা খুজে পাই। বদরুজ্জামান বদি জন্মের পর থেকে বুদ্ধি প্রতিবন্ধি। সে কথা বলতে পারে না,তাই হারিয়ে যাওয়ার ব্যাপারে সে কিছুই বলতে পারে না। তিনি আরো বলেন,সাংবাদিকরা বিভিন্ন ওয়েবসাইট ও পত্রিকায় নিখোঁজ সংবাদ প্রকাশ করায় তাকে আমরা খুব তাড়াতাড়ি খুজে পেয়েছি।
এবিএম মুছা, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 



















