জমিতে পানি সেচ দেয়ার জন্য বৈদ্যুতিক মর্টার চালু করতে গিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুতায়িত হয়ে রঞ্জিত রায় (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি বুধবার বিকাল আনুমানিক পৌঁণে ৬টায় উপজেলার অমরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের ডাঙ্গাপাড়ায় ঘটেছে। নিহত রঞ্জিত ওই গ্রামের ডাঙ্গাপাড়ার মৃত ক্ষিতীশ রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষেতের জমিতে পানি সেচ দেয়ার জন্য বৈদ্যুতিক মর্টার চালু করার লক্ষ্যে বৈদ্যুতিক মর্টারের ঘরে প্রবেশ করেন কৃষক রঞ্জিত রায়। সেখানে মর্টারের সুইচ অন করার জন্য বৈদ্যুতিক বোর্ডে হাত দিলে তিনি বিদ্যুতায়িত হন। এঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















