বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ওএমএস এর চাল বিক্রির উদ্বোধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খোলা বাজারে (ওএমএস) ৩০ টাকা কেজি দরে চাল বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের বালিকা বিদ্যালয় মোড়ের চাউল পট্টিতে এ চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান।

এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এস, এম আব্দুল্যাহ-বিন শফিক, উপজেলা খাদ্য কর্মকর্তা স্বপন কুমার দে, কর্মসূচির দায়িত্ব প্রাপ্ত তদারকী কর্মকর্তা নাজনীন আকতার বানু, উপজেলা আওয়ামী লীগে সাবেক সভাপতি সৈয়দ শরিফুল ইসলাম রতন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা চাউলকল মালিক সমিতির সভাপতি আব্দুল গফুর বাবলু সহ অন্যান্য অতিথিবৃন্দ।

পরে উপজেলা খাদ্য কর্মকর্তা স্বপন কুমার দে উপস্থিত সাংবাদিকদের জানান, গোবিন্দগঞ্জ পৌর শহরে প্রতিদিন চারজন ডিলারের মাধ্যমে ৩০টাকা কেজি দরে চিকন চাল কিনতে পারবেন আগ্রহী ক্রেতারা। একজন ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারবেন। প্রতিদিন গোবিন্দগঞ্জে ৮ মেট্রিক টন চাল ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চালু রাখা হবে। কোন অনিয়ম যাতে না হয় সে জন্য সরকারের পক্ষ থেকে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, যারা প্রতিদিন এই কার্যক্রম সরেজমিনে তদারকী করবেন।

জনপ্রিয়

গোবিন্দগঞ্জে ওএমএস এর চাল বিক্রির উদ্বোধন

প্রকাশের সময়: ০৩:০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২