গাইবান্ধা সদর উপজেলায় ঘাঘট নদীতে গোসল করতে গিয়ে শকুর উদ্দীন ইউসুফ (৬০) নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় রংপুরের ডুবরী দল এসে তার মরদেহ উদ্ধার করে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ঘাঘট নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শকুর উদ্দীন ইউসুফ বল্লমঝাড় ইউনিয়নের উত্তর খোলাবাড়ি গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ঝুলফিকার রহমান। স্বজনদের বরাদ দিয়ে তিনি বলেন, সকালের দিকে ওই নদে শকুর উদ্দীন ইউসুফ গোসল করতে যায়। এরপর বাড়িতে ফিরে না গেলে খোঁজাখুঁজির একপর্যায়ে নদের ধারে তার জুতা দেখতে পাওয়া যায়। বিষয়টি রংপুরের ডুবরী দলকে খবর দেওয়া হলে সন্ধ্যার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে তারা।
এ বিষয়ে রংপুর ডুবরী দলের কামরুজ্জামান সেলিম জানান, খবর পেয়ে ওইস্থানের ঘাঘট নদে অভিযান চালানো হয়। এ অভিযানের ২৫ মিনিটের মধ্যে ২০ ফুট পানির নিচ থেকে শকুর উদ্দীন ইউসুসের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















