গাইবান্ধা পলাশবাড়ী উপজেলায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদক করাবারিকে আটক করেছে পুলিশ। ওইসব গাঁজ একটি স্কুল ব্যাগের ভেতর থেকে জব্দ করে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ীতে আসা স্বাধীন পরিবহন নামের যাত্রীবাহী বাস তল্লাসি করে ওইসব গাঁজা জব্দ করা হয়। একই সঙ্গে মাদক কারবারি আব্দুস সোবহান (২০) ও শাহিদার রহমান (৪০) আটক করা হয়েছে। ধৃতরা লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কালিকাপুর (শৈলমারী) গ্রামের বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, গাইবান্ধা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে ওই পরিবহনে অভিযান পরিচালনা করা হয়। এসময় স্বাধীন পরিবহনে ধৃতদের হেফাজত থাকা ৫ কেজি গাঁজা একটি কালো রঙের স্কুল ব্যাগের ভেতর লাল পলিথিনে মোড়ানো সাদা কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ছিলো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















