বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে শুরু হলো ‘ভোরের আলো সংস্থা’র যাত্রা

আর্ত মানবতার সেবায় ও কর্মসংস্থানের সৃষ্টি লক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ‘ভোরের আলো’ নামের একটি সংস্থার যাত্রা শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ইদ্রাকপুর বাজারে এই সংস্থাটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

ভোরের আলো সংস্থার কার্যালয় চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি আফতাব হোসেন প্রধান।

সাধারণ সম্পাদক সাহা আলম প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কৃষি বিজ্ঞানী আব্দুল মোত্তালেব সরকার, সংস্থার কোষাধ্যক্ষ শরিফ উদ্দিন সরকার, সদস্য সচিব আইয়ুব আলী মন্ডল, কার্যনিবার্হী সদস্য খাজা মইন উদ্দিন, শাহিন ইসলাম প্রমুখ।

ভোরের আলো সংস্থার সাধারণ সম্পাদক সাহা আলম প্রধান তার বক্তব্যে বলেন, সমাজের  মানুষদের স্বাবলম্বী করা লক্ষ্যে তাদের জন্য ক্ষুদ্র ঋণ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এছাড়া নিম্নআয়ের পরিবারে বিভিন্ন সামগ্রী বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদান ও ক্রীড়া-সাংস্কৃতিক, বৃক্ষরোপন এবং ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন ধরণের সামাজিক কর্মকান্ড বাস্তবায়নের চেষ্টা করা হবে।

শেষে স্থানীয় সদস্যদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে।

জনপ্রিয়

সাদুল্লাপুরে শুরু হলো ‘ভোরের আলো সংস্থা’র যাত্রা

প্রকাশের সময়: ১০:৫৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২