বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীবাহী বাসে ফেনসিডিল জব্দ, আটক ২

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস থেকে ১৫৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে এই মাদকের সঙ্গে জড়িত লিমন মিয়া (৩০) ও রফিকুল ইসলাম (২৮) কে আটক করা হয়।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ীতে আসা হানিফ পরিবহন নামের এক যাত্রীবাহী বাস থেকে ওইসব ফেনসিডিলসহ তাদের আটক করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় হানিফ পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৮২৩২) থামিয়ে তল্লাসি করা হয়েছে। এতে ধৃত লিমন মিয়ার কাছে স্কুল ব্যাগে থাকা ৭৮ বোতল ও রফিকুল ইসলামের ব্যাগে ৮০ বোতল ফেনসিডিলসহ মোট ১৫৮ বোতল জব্দ করা হয়। আটককৃতরা রংপুর জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয়

যাত্রীবাহী বাসে ফেনসিডিল জব্দ, আটক ২

প্রকাশের সময়: ০৮:৪৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২