তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, লোডশেডিং, গুম, খুন, নির্যাতন, খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানসহ সারাদেশের নেতা কর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় শহর শাখার বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলার শহরের সার্কুলাররোডস্থ বিএনপি অফিসের সামনে গাইবান্ধা শহর শাখা বিএনপির আহবায়ক শহীদুজ্জামান শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন-নবী-টিটুন, সদর থানা বিএনপির সদস্য সচিব ইলিয়াছ হোসেন প্রমুখ।
তোফায়েল হোসেন জাকির 



















