বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেজিতে দুই টাকা কমেছে চালের দাম

সরকার শুল্ককর ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫শতাংশ করায় দিনাজপুরের হিলি বন্দর বাজারে চালের দাম কমেছে কেজিতে ২ টাকা। এদিকে আমদানিকৃত চাল এখনও বাজারে আসেনি, আমদানির খবর শুনেই কম দামে চাল বিক্রি করছেন ব্যবসায়ীরা।
রবিবার (৪ সেপ্টেম্বর) হিলির চালের বাজার ঘুরে জানা যায়, দুইদিনের ব্যবধানে প্রতিটি চালের দাম কমেছে কেজিপ্রতি ২ টাকা। ৫২ টাকার স্বর্ণা-৫ চাল ২ টাকা কমিয়ে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে, ৬৬ টাকার মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬৪ টাকা কেজিতে, ৭০ টাকার সম্পাকাটারি চাল বিক্রি হচ্ছে ৬৮ টাকা কেজিতে ও ৫৭ টাকার ২৯ জাতের চাল বিক্রি হচ্ছে  ৫৫ টাকা কেজি দরে। কিছুটা দাম কমায় খুশি ক্রেতা-বিক্রেতরা।
হিলি বাজারে চাল কিনতে আসা লুৎফর রহমান বলেন, চাল কিনলাম সম্পাকাটারি, কেজি নিয়েছে ৬৮ টাকা, এর আগে দাম ছিল ৭০ টাকা। মাত্র দুই টাকা কমেছে। আর একটু দাম কমলে ভাল হতো।
হিলি বাজারের চাল ব্যবসায়ী স্বপন শাহ বলেন, আমরা এখনও ভারত থেকে আমদানিকৃত চাল কিনি নাই। ভারতের চাল বাজারে আসার কথা শুনেই আগের চালগুলোই আমরা কেজিপ্রতি দুই টাকা কমে বিক্রি শুরু করেছি। আশা করছি ভারতীয় চাল বাজারে আসলে দাম আরও কমে যাবে।
জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

কেজিতে দুই টাকা কমেছে চালের দাম

প্রকাশের সময়: ০৪:১৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২