বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে কারেন্ট জাল ব্যবসায়ীর জরিমানা-সাজা

দিনাজপুরের চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালত বিমল চন্দ্র দাস নামে এক ম্যাজিক ও কারেন্টজাল ব্যবসায়ীকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে সাজা দিয়েছে।

থানা সুত্রে জানা গেছে, রবিবার বেলা ১১টায় র‌্যাব-১৩’র সিপিসি-২ (নীলফামারি)’র অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রাজ্জাক খাঁনের নেতৃত্বে একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গ্রামীণ শহর রাণীরবন্দরের নশরতপুর ইউনিয়নের মাছুয়াপাড়ার উপেন্দ্র নাথ দাসের ছেলে কারেন্টজাল ব্যবসায়ী বিমল চন্দ্র দাসকে আটক করে এবং তার বাড়িতে অভিযান চালিয়ে আনুমানিক সাড়ে ৩ লাখ টাকার ম্যাজিক ও কারেন্টজাল আটক করে। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হাসান মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদন্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. খালিদ হাসান, র‌্যাব-১৩’র সিপিসি-২’র অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রাজ্জাক খাঁন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ, মৎস্য অফিসার আবু জাফর মো. আবু সায়েমসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে উপজেলা মৎস্য অফিস চত্ত¡রে আটক ও জব্দকৃত ম্যাজিক ও কারেন্টজাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

চিরিরবন্দরে কারেন্ট জাল ব্যবসায়ীর জরিমানা-সাজা

প্রকাশের সময়: ০৮:৩৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২