বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ, কারাগারে গেল প্রেমিক

দিনাজপুরের চিরিরবন্দরে কলেজছাত্রী প্রেমিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের ঘটনায় প্রেমিক চিন্ময় চক্রবর্তী (২৩) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চিন্ময় চক্রবর্তী ওই কলেজছাত্রীকে কলেজে যাওয়ার পথে একাধিক বার প্রেমের প্রস্তাব দেয় এবং তার মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে কথা বলে ওই শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এর ধারাবাহিকতায় গত ১ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে ওই কলেজছাত্রীকে কথা বলার জন্য বাড়ির বাইরে ডেকে নেয়। কলেজছাত্রী বাড়ির বাইরে বের হলে চিন্ময় চক্রবতী ও তার দুই বন্ধু মিলে ওই কলেজছাত্রীকে অপহরণ করে দিনাজপুর সদর উপজেলার অজ্ঞাতনামা স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ওইদিন আনুমানিক বিকাল ৪টায় ওই কলেজছাত্রীকে বাড়ির একটু দূরে গাড়ি হতে নামিয়ে দিয়ে চিন্ময় চক্রবর্তী পালিয়ে যায়।

বিষয়টি এলাকায় ফাঁস হলে কলেজছাত্রী তার পরিবারকে ঘটনা জানায় এবং চিন্ময় চক্রবর্তীকে বিয়ের জন্য চাপ দেয়। তাকে বিয়ে করার জন্য চাপ দিলে সে প্রেমিকার সাথে যোগাযোগ বন্ধ করে। এরপর গত ২ সেপ্টেম্বর সকালে কলেজছাত্রী বিয়ের দাবীতে চিন্ময় চক্রবর্তীর বাড়িতে গিয়ে অবস্থান গ্রহণ করে। প্রেমিকার উপস্থিতি টের পেয়ে প্রেমিক চিন্ময় চক্রবর্তী বাড়ি হতে পালিয়ে যায়।

বিষয়টি নিয়ে চিন্ময় চক্রবর্তীসহ তার পরিবার ভিয়াইল ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শাহ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয় এবং ওই কলেজছাত্রী ও প্রেমিক চিন্ময় চক্রবর্তীকে চিরিরবন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

এ ঘটনায় কলেজছাত্রীর দাদা খিরত চন্দ্র রায় গত ৩ আগস্ট শনিবার বিকেল ৬টায় বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ ওই মামলায় আটক প্রেমিক চিন্ময় চক্রবর্তীকে আদালতে প্রেরণ করে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর দাদার করা মামলায় ধর্ষক চিন্ময় চক্রবর্তীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ, কারাগারে গেল প্রেমিক

প্রকাশের সময়: ০৮:৩৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২