বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় আ.লীগ নেতা নিহত

গাইবান্ধা সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সাদেক আলী (৬০) নামের এক ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নিহত হয়েছেন।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গিদারী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান হারুন অর-রশীদ ইদু।

এরআগে রোববার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সদর দারিয়পুর-কামারজানি সড়কে রেজিয়া মার্কেট এলাকার এ দুর্ঘটনা ঘটে। পরে রাত তিনটার দিকে রংপুর মেডিকেলে চিকিৎসারত অবস্থায় মারা যান সাদেক আলী।

সাদেক আলী উপজেলার গিদারী ইউনিয়নের রেজিয়া মার্কেট এলাকার বাসিন্দা। তিনি আওয়ামীলীগের ওই ইউনিয়নের সাবেক ওয়ার্ড সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানান, রোববার রাত ৮ টার দিকে  কামারজানি-দারিয়াপুর পাকা সড়কে রেজিয়া মার্কেট এলাকায় রাস্তা পারাপারের সময় সাদেক আলীকে দ্রুত গতিতে চালানো একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে আহত হলে স্থানীয়রা গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক রংপুর রেফার্ড করেন। পরে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাদেক আলীর।

গিদারী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান হারুন অর-রশীদ ইদু বলেন,  দুর্ঘটনার সময় পরিষদে বসেছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি গুরুতর সাদেক আলীকে হাসপাতালে নিয়ে যাচ্ছে স্থানীয়রা। পরে গাইবান্ধা হাসপাতাল থেকে তাকে রেফার্ড করে রংপুর মেডিকেলে। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত তিনটার দিকে মারা যান সাদেক আলী।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় আ.লীগ নেতা নিহত

প্রকাশের সময়: ০৩:১৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২