রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম বলেছেন, সরকারের উন্নয়ন করতে হলে বিনিয়োগে নজর দিতে হবে। কারা বিনিয়োগ করতে পারে। কিভাবে বিনিয়োগ করা যাবে এটা ব্যাবসায়ীদের ভাবনা-চিন্তা বোধের মধ্যে আনতে হবে। বিনিয়োগের জায়গায় ব্যাবসায়ীদের এগিয়ে আসা দরকার।
সোমবার (৫ সেপ্টেম্বর) গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাবিরুল ইসলাম আরও বলেন, আমাদের আচার-আচরণ, শুদ্ধাচারের মধ্যে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ২০৪১ সাল কে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া সম্ভব।
গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যান শাহরিয়া খান বিপ্লব, গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ, গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান লাবিব, বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক বেলাল হোসেন, মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার মাহমুদুল হক শাহজাদা, মুক্তিযোদ্ধা সংসদের সদর উপজেলার সাবেক কমান্ডার আলী আকবর মিয়া, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী মাহমুদা বেগম পারুল, ডা: শাহীনুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজাউল করিম রেজা, সাংবাদিক সরকার মো: শহিদুজ্জামান, শামীম আল সাম্য, কায়ছার প্লাবন, সিদ্দিক আলম দয়াল, এস,এম বিপ্লব ইসলাম, রিক্তু প্রসাদ প্রমুখ।
এর আগে গাইবান্ধা সদরের বোয়ালী ইউনিয়নের ৯৬টি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম ।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















