বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পিতাকে খুন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চাঞ্চল্যকর বাদশা হত্যার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই হত্যার বাদি জাহিদুল ইসলাম প্রতিপক্ষকে ফাঁসাতে তার বাবাকে হত্যা করেছে বলে এমন তথ্য বেড়িয়ে এসেছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) গাইবান্ধা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার এআরএম আলিফ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান । সাদুল্লাপুর উপজেলার বৈষ্ণব দাস গ্রামের জাহিদুল ইসলাম নিজেই অন্যদের সাথে মিলে তার বাবা সেকেন্দার আলী বাদশাকে হত্যা করেছেন।

তিনি বলেন , জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে প্রতিপক্ষ ৫ জন প্রতিবেশির বিরুদ্ধে মামলা করেন জাহিদুল। সে সময় তিনি প্রতিপক্ষে বিরুদ্ধে হত্যার হুমকি প্রদানেরও অভিযোগ করেন ।গত ২০১৮ সালেন ৪ মে সকালে বাদি জাহিদুল ইসলামের বাবা মো. সেকেন্দার আলী বাদশা বাড়ির পাশে খুন হন । পরবর্তীতে পিবিআই তদন্ত করে জানতে পারে এই ঘটনার সাথে ওই ৫ প্রতিবেশী নয় , তার নিজের ছেলে জাহিদুল ও একই এলাকার জামাত আলী, আব্দুল মান্নাফ , আব্দুল আজিজ জড়িত।

পিবিআই এর জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি জামাত আলী চলতি বছরের ৪ সেপ্টেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন । ছেলের পরিকল্পনা অনুযায়ী ওই ৪ আসামী সেকেন্দার আলী বাদশাকে একটি বাঁশ ঝাড়ে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালালে তিনি জ্ঞান হারান । তাকে মৃত ভেবে  আসামিরা চলে গেলেও পর দিন কৌতূহল বশত বাঁশ ঝাড় ফিরে গিয়ে বাদশাকে মুমূর্ষু অবস্থায় দেখেন। এসময় স্থানীয় এক ব্যাক্তি তাদের দেখে ফেললে তারা বাদশাকে সংকটজনক অবস্থায় নিজ বাড়িতে নিয়ে যান । কিন্তু সেখানেই তার মৃত্যু হয় ।

এরপর নিহতের ছেলে জাহিদুল বাদি হয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা করে। সংবাদ সম্মেলন চলাকালে নিহতের ছেলে জাহিদুল ইসলাম ও অন্য খুনি আব্দুর আজিজকে সাংবাদিকদের সামনে আনা হয়।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

সাদুল্লাপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পিতাকে খুন

প্রকাশের সময়: ০৬:৪১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২