বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণ অতিষ্ঠ হয়ে রাস্তায় নেমেছে : বিএনপি নেতৃবৃন্দ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল  শেষে এক সমাবেশে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা বলেন, দেশের সম্পদ লুটপাট করে তাদের মন্ত্রীরা এখন আবোল-তাবোল বকছে। তেলসহ নিত্যপণ্যের দাম বাড়িয়ে তারা জনগনের সাথে জুলুম করছে। মানুষ অতিষ্ঠ হয়ে আজ রাস্তায় নেমেছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) উপজেলার নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তারা আরও বলেন, বাংলার মানুষ এসব জুলুম আর মেনে নেবে না। তাই সময় এসেছে, মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। দেশকে বাঁচাতে ও মানুষকে বাঁচাতে হলে সবাইকে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে।

ফুলছড়ি উপজেলা বিএনপির আহবায়ক সাদেকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে  ও সদস্য সচিব ওহিদুল ইসলাম জয়ের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান খান বাবু। বিশেষ অতিথি বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাদুন্নবী টিটুল, সাঘাটা ও ফুলছড়ি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ফারুক আলম সরকার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য মইনুল ইসলাম শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সোহাগ, বিএনপি নেতা আবুল কাশেম ভূইয়া, শফিকুল করিম দোলন, হাবিবুর রহমান হবি, ফুলছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টু, সদস্য সচিব ফারুক মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম সিদ্দিক লিংকন, সদস্য সচিব শাহরিয়ার কবির পাভেল, গাইবান্ধা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমাস হোসাইন, সদস্য সচিব আসিফ সাজ্জাদ সরকার  ছোটন, ইমাম হাসান আলাল, ইকবাল হাসান প্রমুখ।

এর আগে জ্বালানী তেলসহ সকল দ্রব্যমুল্যের উর্দ্ধোগতি, পরিবহনের ভাড়া বৃদ্ধি, লোড শোডিং ও ভোলায় হত্যাকান্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে এ কর্মসূচিতে সাঘাটা ও ফুলছড়ি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ফারুক আলম সরকারের নেতৃত্বে মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

জনগণ অতিষ্ঠ হয়ে রাস্তায় নেমেছে : বিএনপি নেতৃবৃন্দ

প্রকাশের সময়: ০৮:৪৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২