গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মিজানুর রহমান মিনু ( ৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার রাত ৯ টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ বুধবার দুপুর ২ টায় আত্নীয় স্বজন ও দলীয় কর্মীদের উপস্থিতিতে জানাজা শেষে পরিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। এসময় তার বিদায়ী আত্মর মাগফেরাত কামনা করা হয়। তার মৃত্যুতে সুন্দরগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আতাউর রহমান মাষ্টার, উপজেলা সাধারণ সম্পাদক বকুল বিশ্বাস, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি এ কে এম সিদ্দিকুর রহমান মাষ্টার, উপজেলা সাংগঠনিক সম্পাদক,আবু সাঈদ মিঠু,ধোপাডাঙ্গা ইউনিয়নের সভাপতি, সাংবাদিক শামছুল হক,ছাপরহাটি ইউনিয়নের সভাপতি, জয়নাল আবেদীনসহ উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উপজেলা কৃষক লীগের সভাপতি আতাউর রহমান মাষ্টার বলেন, মিজানুর রহমান মিনু একজন সক্রিয় কর্মী ছিলেন, আল্লাহ তায়ালা ওনাকে জান্নাতবাসী করুন, এবং তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।
করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) 



















