বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে বালতির পানিতে শিশুর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বালতির পানিতে পড়ে আরাবী মিয়া (৭ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর ৩ টার দিকে উপজেলার কামারপাড়া হিয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। আরাবী মিয়া ওই গ্রামের মোস্তাফিজার রহমান মোস্তার ছেলে।

স্বজনরা জানায়, শিশুটিকে গোসল করার জন্য একটি বালতিতে পানি ভর্তি করা হয়। এর পাশে বসে ছিল আরাবী। এরই মধ্যে বাড়ির লোকজনের অজান্তে ওই বালতির পানিতে পড়ে আরাবী মিয়ার মৃত্যু হয়।

এ বিষয়ে কামারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) প্যানেল চেয়ারম্যান গোফফার মিয়া জানান, ঘটনাটি লোকমুখে শুনেছেন।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

সাদুল্লাপুরে বালতির পানিতে শিশুর মৃত্যু

প্রকাশের সময়: ০৪:১৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২