বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেপটিট্যাঙ্কে আটকে পড়া মিস্ত্রিকে উদ্ধার করতে গিয়ে  নিহত ২ 

দিনাজপুরের চিরিরবন্দরে নির্মাণাধীন বাড়ির সেপটিট্যাঙ্কের সাটারিং খুলতে গিয়ে ভিতর আটকে পড়া হেড মিন্ত্রিকে উদ্ধার করতে গিয়ে দুই রিকশাভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।  বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার ইসবপুর ইউনিয়নের নওখৈর গ্রামের তালতলাপাড়া নামক স্থানে  এ দূর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন-নওখৈর গ্রামের মহিরউদ্দিনের ছেলে সাইফুল  ইসলাম (৩৫) ও একই গ্রামের আবু তাহেরের ছেলে আব্দুল মাবুদ (৩০)। তারা দু’জনেই পেশায় রিকশাভ্যান চালক।
ইসবপুর ইউপি চেয়ারম্যান মো. আবু হায়দার লিটনসহ স্থানীয়রা জানান, নওখৈর গ্রামের মহিরউদ্দিন শাহর নবনির্মিত বাড়ির সেপটিট্যাঙ্কের সার্টার খোলার জন্য ভিতরে নামে হেড মিস্ত্রি মো. আলতাফ হোসেন (৩৮)। তিনি সেপটিট্যাঙ্কের ভিতর থেকে চিৎকার করে উঠলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রিকশাভ্যান চালক আব্দুল মাবুদ ও সাইফুল ইসলাম তাকে উদ্ধার করতে সেপটিট্যাঙ্কের ভিতরে নেমে  অসুস্থ হয়ে পড়েন। ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন  তাদেরকে উদ্ধার করে নীলফামারীর সৈয়দপুর হাসপাতালে নেয়ার পথে ওই রিকশাভ্যান চালকদের মৃত্যু হয় এবং হেড মিস্ত্রি আলতাফ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদ্ন্ত) মোসলেমউদ্দিন বসুনিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

সেপটিট্যাঙ্কে আটকে পড়া মিস্ত্রিকে উদ্ধার করতে গিয়ে  নিহত ২ 

প্রকাশের সময়: ০৪:৪১:২১ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২