গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কালীবাড়ী হাটের মাছ বাজারে নিষিদ্ধ পিরানহা ও অফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় দুই মাছ ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (৭ সেপ্টেম্বর ) বিকালে ওই হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়ন। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ।
এ তথ্য নিশ্চিত করে পলাশবাড়ীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার বলেন, কালীবাড়ী হাটে অভিযান চলাকালে দুইজন মাছ ব্যবসায়ীর কাছ থেকে বিক্রয় নিষিদ্ধ ২২ কেজি পিরানহা ও ৬ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্তে এমন অভিযান চলমান থাকবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















