শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রাজ্জাক (২২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃত আব্দুর রাজ্জাক গোবিন্দগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের  মৃত সামসুল হকের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ সেপ্টেম্বর ক্যাম্পটির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর শিব বাজার এলাকায়  অভিযান পরিচালনা করে। এসময় অবৈধ মাদকদ্রব্য ১২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রাজ্জাককে আটক করেছে।

মাহমুদ বশির আহমেদ আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। এ নিয়ে রাজ্জাকের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে এবং ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশের সময়: ০৩:৩৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২