খেলার প্রতিযোগি দলের সকলের চোখ বাঁধা। মাঝখানে দুটি পাতিহাঁস ছেড়ে দেয়া হয়। এরপর চোখে গামছা বাঁধা অবস্থায় ওই হাঁসটিকে যে ধরতে পারবে সেই বিজয়ী। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে দেয়া হয় একটি করে হাঁস।
এসময় বীরগঞ্জ পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন বাবুল বলেন, হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং যুব সমাজকে মোবাইল গেম, মাদক ও অপরাধমুক্ত রাখতে এসব ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খেলার আয়োজন করা প্রয়োজন।
উপস্থিত দর্শকরা এধরনের বিনোদন নির্ভর ঐতিহ্যবাহী গ্রামবাংলার খেলাগুলো নিয়মিত আয়োজনের দাবি জানায়।
অনুষ্ঠানের শুরুতে নবশিল্পী উন্নয়ন সংস্থার সভাপতি হেমন্ত কান্ত বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন বাবুল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য মো. আবু হোসাইন বিপু, বীরগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর মোছা. নারগিস আক্তার কেয়া, আলোর পথে ফাউন্ডেশনের সভাপতি ও উপজেলা সৈনিক লীগের সহ-সভাপতি মো. হানিফ হোসেন প্রমূখ।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















