গাইবান্ধা শহরের সুখনগর এলাকার মোস্তাফিজুর রহমান রিপন (৪৫) নামের এক স্বামীর গায়ে গরম পানি ঢেলে ঝলসে দিয়েছে তার স্ত্রী সাবানা বেগমে । রোববার (১১ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। দগ্ধ রিপনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিপন গাইবান্ধা পৌর শহরের সুখনগর এলাকার বাসিন্দা। পেশায় বাসের সুপার ভাইজার।
স্বজনরা জানান, স্ত্রী সাবানা বেগমের সেঙ্গ রিপনের দাম্পত্য জীবনে দীর্ঘদিন থেকে মনোমানিল্য চলে আসছিলো। এরই জের ধরে শনিবার (১০ সেপ্টম্বর) রাতে দুই জনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার সূত্র ধরে স্ত্রী সাবানা বেগম স্বামী রিপনকে ঘরে রেখে নিজে বাহিরে রাত্রী যাপন করেন । আজ সকালে স্ত্রী শাবানা চুলোয় গরম পানি করে ঘরে ঘুমন্ত স্বামীর মুখ মন্ডল ও শরীরে ঢেলে দেয়। এসময় স্বামী রিপনের চিৎকারে তার স্বজন ও আশে পাশের লোকজন ছুটে আসলে সাবানা পালিয়ে যায়।
দগ্ধ রিপনকে গাইবান্ধা জেলা হাসপাতালে নেয়া হলে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, এ ঘটনাটি লোকমুখে শুনেছেন। কিন্তু লিখিত কোন অভিযোগ পাননি। দগ্ধ রোগিকে চিকিৎসার জন্য রংপুরে নিয়েছে স্বজনরা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















