শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মীয় উপাসনালয় ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

বিরামপুর উপজেলার দিঘলচাঁদ গ্রামে খ্রীষ্ট ধর্মীয় উপাসনালয় ভাঙচুর, বাইবেল ও ক্রুশ অবমাননাকারীদের শাস্তির দাবিতে  রবিবার (১১ সেপ্ট:)  বিরামপুর প্রেসক্লাব মোড় মহাসড়কের পাশে খ্রীষ্ট সম্প্রদায়ের লোকজন মানববন্ধন করেছে।

দুপুর ১২টায় ঐ এলাকার নারী-পুরুষদের নিয়ে  মানববন্ধন দিঘলচাঁদ ইউনাইটেড বথানী চার্চের সভাপতি ও পালক ইলিয়াস সরেন বলেন, ২০০৬ সালে দিঘলচাঁদ গ্রামের মুচিয়া মার্ডি ও তার ছেলেরা খ্রীষ্টধর্ম গ্রহণের আবেদন করে। সেই মোতাবেক ২০০৬ সালের ৩০ জুন তারা খ্রীষ্ট ধর্ম দীক্ষিত হন। মুচিয়া মার্ডি তার নিজ গ্রামে গির্জা নির্মানের জন্য ৩৩ শতক জমি দান করেন। ২০১৪ সালে মুচিয়া মার্ডি মারা গেলে তার ছেলেরা সেই দান করা জমি দখলের চেষ্টা করে। চলতি বছরে ২১ এপ্রিল বিবাদিরা গির্জার দরজা জানালা ভাংচুর করে এবং ১০ জুন ঘরের টিন ও আসবাবপত্র নিয়ে যায়।

এসময় তারা বাইবেল অবমাননা ও ক্রুশ ভাংচুর করে। এঘটনায় মুচিয়া মার্ডির ছেলে বিষান মার্ডিসহ ১১জনকে আসামী করে গির্জার সেক্রেটারী জোহান হাঁসদা ২০ জুলাই আদালতে মামলা করে। তিনি ঘটনার তদন্ত সাপেক্ষে খ্রীষ্ট ধর্মীয় উপাসনালয় ভাংচুর, বাইবেল ও ক্রুশ অবমাননাকারী প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

এসময় একই দাবিতে আরো বক্তব্য রাখেন, পারগানা করাবিন হেমরম, আলকসিউস হেমরম প্রমূখ। এতে গির্জার সেক্রেটারী জোহান হাঁসদাসহ এলাকার শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

ধর্মীয় উপাসনালয় ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময়: ০৮:৪২:১১ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২