জাতীয় সংসদের গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়পত্র দাখিলের শেষদিন পর্যন্ত ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা করেছেন।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সাঘাটা ও ফুলছড়ি উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার ছিলো মনোনয়নপত্র দাখিরের শেষদিন।
যারা মনোনয়নপত্র দাখিল করলেন, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টির এইচএম গোলাম শহীদ রঞ্জু, বিকল্প ধারা বাংলাদেশের অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম সরকার, সৈয়দ মাহাবুর রহমান, শাহ মো. আবু বক্কর সিদ্দিক, নাহিদুজ্জামান নিশাদ, এইচএম এরশাদ, বেলাল হোসেন ইউসুফ।
গাইবান্ধা জেলা নির্বাচন কার্যালয় কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়ন পত্র বাছাই, ১৬-১৮ সেপ্টেম্বর মনোনয়ন পত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল, ১৯-২১ সেপ্টেম্বর আপিল নিষ্পত্তি, ২২ সেপ্টম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ, ২৩ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ, এবং ১২ অক্টোম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা যায়, সাঘাটা ও ফুলছড়ি দু’টি উপজেলা নিয়ে এ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ফুলছড়ির ৭ টি ইউণিয়নে এক লাখ ১৪ হাজার ৬৭৬ জন এবং সাঘাটার ১০ টি ইউনিয়নে ২ লাখ ২৫ হাজার ৭০ জন। ফুছড়িতে ৫৭টি এবং সাঘাটায় ৮৮টি মোট ১৫৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে।
উল্লেখ্য, গত ২৩ জুলাই সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে ৩৩,গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়। সংসদীয় এই আসনটি শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। যার ফলে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আসনটিতে।
তোফায়েল হোসেন জাকির 



















