দিনাজপুরের চিরিরবন্দরে অবৈধভাবে সার মজুদ করে রাখা এবং অতিরিক্ত মূল্যে বিক্রি করার অপরাধে দুই সার ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার অমরপুর ইউনিয়নের কুতুবডাঙ্গাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ জোহরা সুলতানা।
উপজেলার অমরপুর ইউনিয়নের কুতুবডাঙ্গাবাজারে মেসার্স জেসমিন ট্রেডার্সের মালিক আরিফুল ইসলামকে ২০ হাজার ও মেসার্স হক ট্রেডার্সের মালিক একরামুল হককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় মমতাজ বেগম রুনি বলেন, সারের মূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রতিনয়ত বিভিন্ন বাজার তদারকি করা হচ্ছে।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















