শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ৬৩১ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি

বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই দুর্গোৎসব ঘিরে ইতোমধ্যে গাইবান্ধার বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরী কাজ পুরোদমে চলছে। এ বছর জেলার সম্ভাব্য ৬৩১ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৪ অক্টোবর) গাইবান্ধা শহরের ব্রিজ রোডস্থ কালীবাড়ী মন্দীরসহ আরও বিভিন্ন মণ্ডপে দেখা যায় প্রতিমা তৈরীর ব্যস্ততা। কারিগররা কাদা মাটির প্রলেপে প্রতিমার সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করছে।

জেলা পূজা উৎযাপন পরিষদ সুত্রে জানা গেছে, আগামী ১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এ বছরের দুর্গাপূজা শুরু হবে। আর ৫ অক্টোবর বিজয়া দশমীতে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

নগেন চন্দ্র সরকার নামের এক দুর্গাপ্রতিমা তৈরীর কারিগর বলেন, গত বছরের তুলনায় এ বছরে প্রতিমা বানানোর খরচ বেড়েছে। এ পরিস্থিতিতে আয়োজকরা বেশী দামে তৈরী করতে আগ্রহ কমেছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গাইবান্ধা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার বলেন, প্রাথমিকভাবে ৬৩১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। তবে এর সংখ্যা কম কিংবা বেশীও হতে পারে।

গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান বলেন, শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করার লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। যাতে করে শান্তিপূর্ণ পরিবেশে উৎযাপন হয়, সেইদিক বিবেচনা রেখে মণ্ডপগুলোতে নিরাপত্তাসহ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও আনসার সদস্যরা কাজ করবেন।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

গাইবান্ধায় ৬৩১ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি

প্রকাশের সময়: ০৫:৫৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২