শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা-৫: উপনির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

জাতীয় সংসদের গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) শূন্য আসনের উপ-নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। এসময় ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) গাইবান্ধা জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র বাছাইকালে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার ও রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

বাতিলকৃত প্রার্থীরা হলেন, সৈয়দ বেলাল হোসেন ইউসুফ (স্বতন্ত্র), মোঃ শহিদুল ইসলাম সরকার (স্বতন্ত্র), শাহ মোঃ আবু বকর সিদ্দিক (স্বতন্ত্র), এইচ.এম এরশাদ (স্বতন্ত্র)। এ বিষয়ে তারা মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন ১৬-১৮ সেপ্টেম্বর পর্যন্ত।

মনোনয়নপত্র বাছাইয়ে যারা টিকেছেন তারা হচ্ছেন- মোঃ মাহমুদ হাসান রিপন (আওয়ামী লীগ), এ.এইচ.এম গোলাম শহীদ রঞ্জু (জাতীয় পার্টি), অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (বিকল্প ধারা), নাহিদুজ্জামান নিশাদ (স্বতন্ত্র), সৈয়দ মাহবুবুর রহমান (স্বতন্ত্র)।

উপনির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিলের শেষ তারিখ ১৬-১৮ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। আর প্রতীক বরাদ্দ ২৩ সেপ্টেম্বর ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর।

জানা যায়, সাঘাটা ও ফুলছড়ি দু’টি উপজেলা নিয়ে এ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ফুলছড়ির ৭ টি ইউণিয়নে এক লাখ ১৪ হাজার ৬৭৬ জন এবং সাঘাটার ১০ টি ইউনিয়নে ২ লাখ ২৫ হাজার ৭০ জন। ফুছড়িতে ৫৭টি এবং সাঘাটায় ৮৮টি মোট ১৫৪টি  ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ২৩ জুলাই সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে ৩৩,গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়। সংসদীয় এই আসনটি শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। যার ফলে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আসনটিতে।

জনপ্রিয়

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

গাইবান্ধা-৫: উপনির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রকাশের সময়: ০৩:৪৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২