গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাল দিয়ে মাছ ধরতে গিয়ে গলায় কই মাছ আটকে হাফিজার রহমান (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগারী গ্রামে এ ঘটনা ঘটে। হাফিজার রহমান ওই গ্রামের মৃত আব্দুল জলিল খেওনীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চন্ডিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফুল মিয়া।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, হাফিজার রহমান বাড়ির পাশে নিজের ডোবা জমিতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে যায়। এসময় হাত দিয়ে জাল থেকে মাছ খোলার চেষ্টা করেন। হাত দিয়ে মাছ খুলতে না পেরে মুখ দিয়ে খুলতে শুরু করেন। তখন অসাবধানতাবশত একটি কই মাছ গলার ভেতরে গিয়ে আটকে যায়। পরে অসুস্থ অবস্থায় স্বজনরা স্থানীয় পাঁচপীর বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
সুদীপ্ত শামীম 



















