গাইবান্ধা জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আবদুল্লাহ হারুন বাবলু।
এস সভায় সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
সভার শুরুতে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম সাজেদা চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীর স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন চৌধুরী এমপি, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, শহিদুল ইসলাম আবু, পিয়ারুল ইসলাম, রঞ্জিত বকসী সূর্য, মাহবুব আলম কোট, সাইফুল আলম সাকা, রেজাউল করিম রেজা, মৃদুল মোস্তাফিজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, অধ্যাপক আব্দুল জলিল, আব্দুল লতিফ প্রধান, নাশিরুল আলম স্বপন, আফরোজা বারী, জিএম সেলিম পারভেজ, অধ্যাপক সামিকুল ইসলাম লিপন, ফারজানা রাব্বি বুবলী, ওমর ফারুক রুবেল ও কামাল হোসেন প্রমুখ।
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন ও জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে তৃণমূল পর্যায়ের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















